শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

ইটভাটা গিলছে লালমনিরহাটের তিন ফসলি জমি

লালমনিরহাটে প্রতি বছর কৃষি জমি দখল করে গড়ে উঠছে নতুন নতুন ইটভাটা। ভাটার আগ্রাসনে হারিয়ে যাচ্ছে তিন ফসলি জমি। ফলে দিনের পর দিন উৎপাদন কমছে খাদ্য উদ্বৃত্ত এই লালমনিরহাট জেলায়।

 

জানা যায়, লালমনিরহাট জেলার মোট ১লক্ষ ২৪হাজার ৯৩হেক্টর জমির মধ্যে ১লক্ষ ১হাজার ৫শত ৯৬হেক্টর কৃষি জমি হিসেবে চিহ্নিত। এর মধ্যে অতি ঊর্বর তিন বা অধিক ফসলি জমির পরিমাণ ৯৮হাজার ৮শত ৭৫হেক্টর।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, প্রতি বছর এ কৃষি জমিতে উৎপাদিত খাদ্যশস্য লালমনিরহাট জেলার বার্ষিক চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত খাদ্যশস্য অন্যান্য জেলায় সরবরাহ করা হচ্ছে।

 

সূত্র জানায়, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় বর্তমানে প্রায় অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। প্রতি বছরই বাড়ছে ভাটার সংখ্যা। আর এসব ইটভাটার বেশির ভাগই স্থাপন করা হচ্ছে ফসলি জমি বা এর পাশ ঘেঁষে।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষি বিনষ্টের অন্যতম প্রধান কারণ ইটভাটা। বিগত এক দশকে লালমনিরহাটের অতি ঊর্বর তিন ফসলি ৯৮হাজার ৮শত ৭৫হেক্টর কৃষি জমির মধ্যে বিভিন্ন জায়গায় গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক ভাটা প্রত্যক্ষভাবে ধ্বংস করেছে কৃষি জমি। এছাড়া ভাটার দূষণ ও বিরুপ প্রভাবে আশপাশের জমির ফসলহানি হচ্ছে।

 

আরও জানা যায়, কৃষি বিভাগ থেকে কোনো প্রকার ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে ইটভাটা গড়ে উঠছে।

 

পর্যবেক্ষণে দেখা গেছে, ভূমি জোনিং অ্যাক্ট-২০১০, কৃষি জমি সুরক্ষা আইন-২০১৫, পরিবেশ সুরক্ষা আইন-১৯৯৫, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নীতিমালা-২০১৩ সবই লংঘিত হয়েছে লালমনিরহাট জেলার ইটভাটা স্থাপনের ক্ষেত্রে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone