শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
পৈত্রিক সম্পতির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পৈত্রিক সম্পতির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নে জমি সংক্রান্ত জেরে নিজস্ব আত্মীয়ের দ্বারা বিভিন্ন ভাবে লাঞ্চিত বঞ্চিত হয়রানি অপমানিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শামসুল আলম ও তার বোনের পরিবারবর্গ।

 

সংবাদ সম্মেলনে উল্লেখ করে শামসুল আলম বলেন, আবারও দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় নিজ ভাই ভাতিজাগণের দ্বারা আমি আমার মা ও আমার দুই বোন দীর্ঘ দিন যাবৎ সম্পত্তি থেকে বঞ্চিত। আমরা মৃত বছির উদ্দিনের ওয়ারিশ হওয়া সত্ত্বেও আমাদেরকে আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে বাকী ভাইয়েরা বঞ্চিত করে রেখেছে বিভিন্ন প্রভাব খাটিয়ে। আমার মা শেষ বয়সে অসহায় জীবন যাপন করে বিনা চিকৎসায় মৃত্যু বরণ করেন। নেছিরন নেছা অনেক লাঞ্চিত অবস্থায় মৃত্যু বরণ করেন ও আকলিমা বেগম বর্তমানে মানবতার জীবন যাপন করছে।

 

আমরা অনেক বার এলাকার গন্যমান্য সম্মানি ব্যক্তিবর্গের মাধ্যমে আমার মায়ের ও বোনের পৈত্রিক সম্পত্তি দাবি করিলে। তারা বিগত ফ্যাসিষ্ট সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্চিত করে। আমার পিতা মৃতঃ বছির উদ্দিনের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে গত ১৮/১২/২০২৪ তারিখে নির্মিত একটি টিনের ঘর একটি চালাসহ ১৫/২০টি সুপারির চারা ও ১০/১২টি গাছ কেটে নিয়ে যায়। মোঃ রেজাউল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, মোঃ সফিউল ইসলাম সকলের পিতাঃ আপতাপ উদ্দিন এবং সাবেক ছাত্রলীগ ক্যাডার বাহিনীর সদস্য ওয়ার্ড সভাপতি মোঃ সাজেদুল ইসলাম স্বাধীন।

 

আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদেরকে এবং আমার বড় বোনের ছোট ছেলে মোঃ মাহবুবুর রহমান নয়নকে তারা বিভিন্ন ভাবে হুমকি প্রদানসহ ও বড় ধরনের ক্ষতি করার চেষ্টা চালিয়েছিল এবং বর্তমানে ও চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone