শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
লালমনিরহাটে বাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনার মামলা রেকড করেনি পুলিশ : পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

লালমনিরহাটে বাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনার মামলা রেকড করেনি পুলিশ : পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনার মামলা ঘটনার ১০দিনেও পুলিশ রেকড করেনি। লালমনিরহাট পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগী পরিবার।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া গ্রামের মৃত্যু অাব্দুল জব্বারের ছেলে অাবুল কাশেমের বাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার অাবেদ অালীর ছেলে অানিছুর রহমানগং পরিকল্পিত ভাবে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে গত ১৯ মে রোববার সকাল সাড়ে ৬টায় অাবুল কাশেমের বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও বেধরক মারপিট করলে অাবুল কাশেমসহ ৪জন গুরুত্বর অাহত হয়। এ সময় হামলাকারীরা লকার ভেঙ্গে নগদ ৪লক্ষ টাকা ও ৩ভরি স্বর্ণ নিয়ে যায়।  সকাল বেলা এমন হামলা চালালে এলাকা জুড়ে অাতংক বিরাজ করে। ক্ষতিগ্রস্থ পরিবার জানান, সম্প্রতি তিস্তা বাস স্ট্যান্ডে তাদের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। যার অভিযোগ লালমনিরহাট সদর থানায় দেয়ার পরেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় অানিছুর রহমানগং বেপরোয়া ভাবে সন্ত্রাসী কর্মকান্ড একের পর এক চালিয়ে যাচ্ছে।  এ ব্যাপারে অভিযোগ টি  লালমনিরহাট সদর থানা এস অাই হাফিজুর রহমান তদন্ত করলে ও রহস্যজনক কারনে মামলা রেকড না হওয়ায় ভূক্তভোগিরা লালমনিরহাট পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone