শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
লালমনিরহাটে ১৬ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বউজামাই মেলা উপলক্ষ্যে বিরাট মৎস্য ও পিঠা মেলা অনুষ্ঠিত হবে

লালমনিরহাটে ১৬ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বউজামাই মেলা উপলক্ষ্যে বিরাট মৎস্য ও পিঠা মেলা অনুষ্ঠিত হবে

লালমনিরহাটে মহান বিজয়ের মাস উপলক্ষ্যে এবারেও জাঁকজমকপূর্ণভাবে ১৬দিন ব্যাপী ঐতিহ্যবাহী বউ-জামাই মেলায় বিরাট মৎস্য ও পিঠা মেলা-২০২৪ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ও বিকাল ৩টায় লালমনিরহাটের বড়বাড়ীস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাটের বড়বাড়ী বউ-জামাই মেলা উদযাপন পরিষদ-২০২৪ এর আয়োজনে এ মৎস্য মেলা ও পিঠা মেলা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় বউ-জামাই মেলা উদযাপন পরিষদ-২০২৪ এর আহবায়ক এবিএম ফারুক সিদ্দিকী, সদস্য সচিব ও বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

 

উল্লেখ্য যে, আগামী সোমবার ১৬ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৬দিন ব্যাপী এ মৎস্য ও পিঠা মেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone