শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩দিনে ঘাতক করোনায় ৩৩জন অাক্রান্ত

৩দিনে ঘাতক করোনায় ৩৩জন অাক্রান্ত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গত ৩দিনে লালমনিরহাটে ঘাতক করোনায় ৩৩জন অাক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে লালমনিরহাট সি এস অফিস।

 

আজ মঙ্গলবার ২১ জুলাই রাত ৮টায় লালমনিরহাট সিএস অফিস জানান, গত ১৯ জুলাই লালমনিরহাট জেলায় ১২জন, ২০ জুলাই পাটগ্রামে ৩জন, হাতীবান্ধায় ১জন ও কালীগঞ্জে ১জন করোনায় অাক্রান্ত হয়। আজ মঙ্গলবার ২১ জুলাই লালমনিরহাট পৌরসভার টিউমলপাড়া, বাবুপাড়া, অাদর্শপাড়া, সাপটানা বাজার ও ২৭তম অানসার ব্যাটালিয়নের ৫জন সদস্যসহ ১৬জন করোনায় অাক্রান্ত হয়। এদের মধ্যে ডিসি অফিসের স্টাফ, নার্সিং অফিসার অাক্রান্ত হয়েছে। অাক্রান্তদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হলে তাদের দেহে করোনা সনাক্ত হয়।

 

লালমনিরহাট জেলায় করোনা রোগী ২শত ৮৪জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১শত ৮৭জন এবং মারা গেছে ৪জন।

 

লালমনিরহাট জেলায় সঠিক ভাবে স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিন হু হু করে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে বলে সচেতন মহল মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone