শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

হত্যা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শাকিল আহমেদ নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

 

গ্রেফতারকৃত শাকিল আহমেদ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।

 

অপরদিকে ঢাকা লালবাগ থানার শাহিনুর ইসলাম হত্যা মামলায় শুক্রবার একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাঈদকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

 

লালমনিরহাট ডিবি পুলিশের (ওসি) আমিরুল ইসলাম বলেন, রংপুর মেট্রোপলিটনের একটি থানার হত্যা মামলায় এজাহার নামীয় আসামি শাকিল আহমেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্য রাতে কাকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের হত্যা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone