শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
দূর্গাপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল

দূর্গাপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল

লালমনিরহাটঃ শটিবাড়ি হতে দূর্গাপুরের মাঝামাঝি ৩নং ওয়ার্ডের টল্লাটারি মেইন রোডের ঝুঁকিপূর্ণ সেতু। ছবিঃ সংগৃহীত।

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শটিবাড়ি হতে দূর্গাপুরের মাঝামাঝি ৩নং ওয়ার্ডের টল্লাটারি মেইন রোডের সেতুটি ভেঙ্গে পড়ে আছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের অভাবে জটিল আকার ধারণ করেছে। তৈরি হয়েছে পথচারীদের জন্য মরণ ফাঁদ।

 

বর্তমানে ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সেতুটি মেরামত করা না হলে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের ভোগান্তিতে পড়বে।

 

উক্ত সড়কের শটিবাড়ি হতে দূর্গাপুরের মাঝামাঝি ৩নং ওয়ার্ডের টল্লাটারি মেইন রোডের ঝুঁকিপূর্ণ সেতুর উপর মাঝখানে ঢালাই ভেঙ্গে রড বেড় হয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে নেই কোন সর্তকতার চিহ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone