শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্টেে অভিযানে ১০হাজার টাকা জরিমানা!

লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্টেে অভিযানে ১০হাজার টাকা জরিমানা!

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয় রংপুর এবং লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

 

উক্ত মোবাইল কোর্ট অভিযানে লালমনিরহাট সদর উপজেলার পুরান বাজারের চাঁদ বেকারী নামক প্রতিষ্ঠানে ব্রেড ও বিস্কুট পণ্যের সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০হাজর টাকা জরিমানা করা হয়। এছাড়া বিডিআর গেটে অবস্থিত সকল ফলের দোকানে ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়, কিন্তু ভেরিফিকেশন সনদ না থাকায় দ্রুত আবেদন করার পরামর্শ প্রদান করা হয়।

 

উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দীন ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone