শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
লালমনিরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

লালমনিরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

লালমনিরহাটে “বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ” প্রতিপাদ্যকে সামনে রেখে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির অধ্যাপক মোঃ আতাউর রহমান-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা সেক্রেটারী অ্যাড. মোঃ আবু তাহের-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাড. আব্দুল বাতেন, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউল ইসলাম ফাতেমী পাভেল, মুফতি মাওলানা মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ আহমেদ রেজা, শহীদ পরিবারের পক্ষ শিহ মিয়া, লালমনিরহাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ হামিদুর রহমান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার অন্যান্য নেতৃবৃন্দসহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় শেষে নগদ ১লক্ষ টাকা করে ৫জন শহীদ পরিবারের মাঝে ৫লক্ষ টাকা বিতরণ করা হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলাম। ফ্যাসিবাদী হাসিনা সরকারকে বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে এদেশের জাতীয় বীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ জনতা। তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে তাদের অবদান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone