শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা প্রশাসনের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা প্রশাসনের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা প্রশাসকের সাথে জেলা জামায়াতের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ-এঁর সাথে লালমনিরহাট জেলার আইন শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অধ্যাপক আতাউর রহমান বলেন, লালমনিরহাট জেলায় ৪শত ৫০টি জামায়াতের টিম রয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশের হিন্দু সম্প্রদায়ের লোক জনের বাড়ি-ঘর ও মন্দিরের উপর হামলা, ভাংচুর, অত্যাচার, নির্যাতন এবং জুলুম না হয়। সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীগণ নিরাপত্তা দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ২য় বার যুদ্ধ করে জয়ী হয়েছে। এ যুদ্ধে আবু সাইদসহ যারা শহীদ হয়েছে, তারা এ দেশের ২য় মহানায়ক তাদের অবদান ইতিহাস হয়ে থাকবে।

ওই মহানায়কদের রক্তের বিনিময়ে জুলুমবাজ ও স্বৈরশাসক আ’লীগ সরকারের পতন হয়। পতনের পর থেকে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।

জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান জেলা প্রশাসক এঁর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

অপরদিকে ওই দিন দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম-এঁর সাথেও মতবিনিময় সভা করেছে। মতবিনিময়ের সময় অন্যান্যদের মধ্যে লালমনিরহাট জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডঃ মোঃ আবু তাহের, সহকারী সেক্রেটারী হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউল ইসলাম ফাতেমী পাভেল, জেলা কর্মপরিষদ সদস্য লালমনিরহাট ২নং আসনের নমিনি এ্যাডঃ মোঃ ফিরোজ হায়দার লাভলুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone