শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাটে বিজিবি’র গাড়ি থেকে সাবেক এমপিকে ছিনিয়ে নিলো গ্রামবাসী!

লালমনিরহাটে বিজিবি’র গাড়ি থেকে সাবেক এমপিকে ছিনিয়ে নিলো গ্রামবাসী!

১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মোতাহার হোসেনকে বিজিবি’র গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী।

শুক্রবার (৯ আগস্ট) গভীর রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার গভীর রাতে৷ লালমনিরহাট জেলার বড়খাতা বিজিবি’র একটি টিম সাবেক এমপি মোঃ মোতাহার হোসেনের বাড়ি ঘিরে রাখে। বিজিবি সদস্যরা প্রথমে সাবেক এমপি মোতাহারকে নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে গ্রামবাসী বিজিবি সদস্যদের ঘিরে ফেলে। এ সময় তারা লাঠিসোটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং মোতাহারকে ছিনিয়ে নেন।

এ বিষয়ে বড়খাতা আওয়ামী লীগ সভাপতি সলিমুদ্দিন সাংবাদিকদের জানান, বিজিবি’র গাড়িতে এমপিকে আনার সময় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে এক পর্যায়ে বিজিবি চলে যায়।

তবে এ ব্যাপারে বড়খাতা বিজিবি ক্যাম্পের বক্তব্য জানা যায়নি।

এদিকে হাতীবান্ধা থানার কার্যক্রম বন্ধ থাকায় ওসি কথা বলতে রাজি হননি।

মোঃ মোতাহার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করলেও কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য যে, লালমনিরহাট-০১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের আওয়ামী লীগের টানা ২৩বছর ধরে (১ অক্টোবর ২০০১-৬ আগস্ট ২০২৪) সংসদ সদস্য ছিলেন মোতাহার। শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই তিনি নিজ এলাকা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় ছিলেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone