শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৬২হাজার ৪শত টাকার ইস্কাপ সিরাপ, বাংলাদেশি সার, কীটনাশক ও পাট জব্দ বিনা পারিশ্রমিকে ২৭বছর ধরে রেলওয়ে গেট পাহারা দিচ্ছেন বেলাল হোসেন সবুজের সমারোহে ভরে উঠেছে আগাম জাতের সবজি চাষ প্রাক্তন সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত নিহত আরিফুলের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সীমান্তে বাগ্‌বিতণ্ডা, স্থানীয়দের প্রতিবাদের মুখে চলে যান বিএসএফ সদস্যরা সারের কৃত্রিম সংকট তৈরি করলে লাইসেন্স বাতিল করা হবে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
লালমনিরহাটে অধিকাংশ বিপণি বিতানে অগ্নিনির্বাপণ যন্ত্র নেই

লালমনিরহাটে অধিকাংশ বিপণি বিতানে অগ্নিনির্বাপণ যন্ত্র নেই

লালমনিরহাট জেলা শহরের অধিকাংশ বিপণি বিতানে অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। এগুলো নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালাও যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ কারণে আগুন লাগলে জানমালসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০১৩ অনুযায়ী, বহুতল ও বাণিজ্যিক ভবনে নিজস্ব স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পানির পাম্প, ভবনে ওঠানামার সমতল পথ (র‍্যাম্প), দুটি করে প্রশস্ত সিঁড়ি, ভবনের ওপরে ও নিচে পানি সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে।
জানা গেছে, লালমনিরহাট জেলা শহরের বড় বড় কয়েকটি বিপণিবিতান রয়েছে। এসব বিপণিবিতানের অধিকাংশেই অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। সেই সঙ্গে বিপণিবিতানগুলোতে একাধিক সিঁড়িও নেই। এসব বিপণিবিতানে প্রতিদিন অসংখ্যক মানুষ কেনাকাটা করতে যান। এ কারণে আগুন লাগলে প্রাণহানির ঝুঁকি বেশি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জুলাই রাত পৌনে ১০টার দিকে লালমনিরহাটের আলোরুপা মোড়ের মার্কেটে এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে লালমনিহাট সদর ও আদিতমারী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে টানা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়!

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone