শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাটে কোটা ব্যবস্থার সংস্কারের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাটে কোটা ব্যবস্থার সংস্কারের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাটে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কারের যৌক্তিক দাবীতে সারাদেশে আন্দোলনরত উপর নৃশংস হামলার প্রতিবাদে- বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরস্থ লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ী থেকে ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, লালমনিরহাট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাড. মহিউদ্দিন আহমেদ লিমন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে নেতাকর্মীরা নানান বিষয়ে শ্লোগান দেন।

 

বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মী অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone