শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে  ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে একদল বাংলাদেশী গরু পারাপারকারী কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতের ভিতরে অনু প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম (৬০)। পরে নিহতের সহযোগীরা মরদেহটি দ্রুতই বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে রেখে দেয়। খবর পেয়ে গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ বাংলাদেশের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত নুরুল ইসলাম কালীগঞ্জ উপজেলার লোহাকুচি গ্রামের মৃত মঈন উদ্দীন এর ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কমান্ডার পর্যায়ের কর্মকর্তার সাথে কথা বলে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। হয়তো দুপুরের পর বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone