শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
রেলপথ সংস্কারে অনিয়ম; তদন্তে দুদক!

রেলপথ সংস্কারে অনিয়ম; তদন্তে দুদক!

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অধীন প্রায় সাড়ে ১০কিলোমিটার রেলপথ পুনঃনবায়ন (সংস্কার) প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম তদন্ত শুরু করেছে। উলিপুর রেলওয়ে স্টেশন থেকে রমনা বাজার স্টেশন পর্যন্ত এ সংস্কার কাজ চলছে।

 

জানা গেছে, উলিপুর-রমনা বাজার রেলপথের পুনঃনবায়ন বা সংস্কার কাজে সরকার ৩৩কোটি ৮৭লাখ ৯হাজার টাকা বরাদ্দ দিয়েছে। প্রকল্পে রেললাইনের দু’পাশে মাটি ভরাট, কংক্রিটের স্লিপার সংযোজন, ৯টি ঝুঁকিপূর্ণ রেল সেতু সংস্কার ও সুরক্ষা দেয়াল নির্মাণকাজ রয়েছে। ঢাকার ‘বিশ্বাস কনস্ট্রাকশন’ প্রকল্প বাস্তবায়নের কাজ পায়।

 

আগামী বছরের ২২ জানুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে দু’পাশে ভরাট করছে। নিয়ম অনুযায়ী, দূর থেকে মাটি এনে দু’পাশ ভরাট করার কথা। রেললাইন সংলগ্ন স্থানের মাটি ব্যবহার করায় বর্ষা মৌসুমে মাটি ধসে রেলপথ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা স্থানীয়দের।

 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বলেন, গত বুধবার লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে প্রকৌশলীর কার্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন, দুদক তদন্ত কাজ শুরু করায় কোনো মন্তব্য না করা ভালো।

 

এ বিষয়ে ঠিকাদারের বক্তব্য জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone