শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
গার্ল গাইডস এসোসিয়েশন জেলা কার্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

গার্ল গাইডস এসোসিয়েশন জেলা কার্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন লালমনিরহাট জেলা কার্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

লালমনিরহাট জেলা শহরের থানাপাড়াস্থ লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন লালমনিরহাটের আয়োজনে এ জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন লালমনিরহাট জেলা কমিশনার সরমিন আরা হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার ফরিদা ইয়াসমিন, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান, গার্ল গাইডস এর রংপুর জেলার জেলা কমিশনার শাকিলা ইয়াসমিন, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, আঞ্চলিক ট্রেইনার সুমাইয়া তাবাসসুম, তানিয়া আমিন। এ সময় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন লালমনিরহাট জেলা কমিটির সদস্য এবং ৫টি উপজেলার স্থানীয় কমিশনার ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, লালমনিরহাট জেলা কার্যালয় উদ্বোধন শেষে প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০জন গাইডকে নৈপূন্যসূচক ব্যাজ ও সার্টিফিকেট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone