শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাশেম মামার স্মৃতি-

:: জাকি ফারুকী :: রবীন্দ্রনাথ সব লিখে চলে গেছেন,
তাই এখন আর লিখে কিছু হবে না।
তাই এখন গ্রীষ্মে কুয়াশা খুঁজি,
সমুদ্রের বুকে সীগাল এর ডাক শুনে
আধাঁর রাতে সমুদ্রতটে একা কেঁপে উঠি, মানুষের জীবন এমন বহমান,
যা সমুদ্রের জলের চেয়েও অনেক বেগে ধাবমান।
তবু মনে হয় মরে যাই, বিশ্রামে যাই।
অনেক দুরের আকাশ থেকে খুঁজবো
পাহাড়ের ওপর ঘর,
সেই ঘরে গেরুয়া বসন ধারী ও কে বসে আছে আঁখিমেলে!
সবাই ভুলে গেছে,
সবাই ভুলে যায়।
বাবুপাড়ার কাশেম মামার সেই প্রেমিকা, যার জন্য চিরকুমার রয়ে গেলেন কাশেম মামা,
১৯৭১ এর যুদ্ধে যাকে গুলি করে মেরে দিলো সেনারা,
তাঁর স্মৃতি আজো ভেসে আছে মনে।

সবাই ভুলে যায়।
আমি প্রেম ভুলিনা।

১৫/১/২৪, জেরাল্ডটন, অস্ট্রেলিয়া।

(কাশেম মামার একটা ছবি কি যোগার করা যায়?)

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone