শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর ২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টায় সিভিল সার্জন লালমনিরহাট এর সভাকক্ষে সিভিল সার্জন লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিস লালমনিরহাটের মেডিকেল অফিসার (সমন্বয়) ডাঃ দেলোয়ার হোসেন রাজু। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সিভিল সার্জন অফিস লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১হাজার ৯শত ৮৪জন, ৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ৬৪জন, ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১লক্ষ ৭৩হাজার ৮শত ৯৫জন, ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ২শত ৫৫জন। মোট টিকা কেন্দ্রের সংখ্যা ১হাজার ১শত ২৬টি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone