শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ অনুষ্ঠিত

বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে বসতবাড়ির আঙ্গিনায় বছর ব্যাপী শাক-সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে লালমনিরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খান সীডসের সৌজন্যে এ বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা এক্সটেনশন অফিসার রেজাউল করিম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এ সময় লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার হাসিনুর রহমান, মেসার্স খান সীডসের স্বত্বাধিকারী হায়দার আলী খান বাদলসহ ৮০জন প্রান্তিক ও হতদরিদ্র কৃষক উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণা অনুযায়ী দেশের অভ্যন্তরে প্রতি ইঞ্চি জমি কাজে লাগাতে হবে। বসতবাড়ির আসে পাশে কোনো জমি পতিত না রেখে সবজি চাষ করলে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব। উপস্থিত প্রান্তিক কৃষকদের পাশাপাশি অন্যান্য ব্যক্তিবর্গদেরকেও সবজি চাষ করার প্রতি উপদেশ দেন।

 

বীজ প্রাপ্ত কৃষকেরা বলেন, বিনামূল্যে উন্নত মানের বীজ পেয়েছি। এই বীজের সঠিক ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মেটানো যাবে। পাশাপাশি অন্যান্য কৃষকদের আগ্রহ বাড়বে।

 

পরে প্রান্তিক ও হতদরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone