শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টা ১৫মিনিটে লালমনিরহাট সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় এ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশীদ প্রমুখ। এ প্রশিক্ষণ কর্মশালায় লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মি অংশ নিয়েছে।

 

প্রসঙ্গত, লালমনিরহাট জেলার এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে সনদপত্র গ্রহণ করেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ প্রমুখ।

 

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রত্যেককের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone