শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
দেববাড়ি পূজা মন্ডপে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত

দেববাড়ি পূজা মন্ডপে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত

লালমনিরহাটে শ্রী শ্রী শারদীয় দূর্গাৎস ২০২৩ মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় লালমনিরহাটের সাপটানা বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব সড়কে দেববাড়ি পূজা মন্ডপে এ মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

 

দেববাড়ি পূজা মণ্ডপের সম্পাদক জয়ন্ত কুমার দেব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনারারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম পিপিএম, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়, গ্লামার ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জাহাঙ্গীর আলম জয়। এ সময় ভক্ত স্বজনমন্ডলী উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনারারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি বলেন, আমি অনেক খুশি দুর্গাপূজার অংশগ্রহণ করে। বাংলাদেশে এসে সর্ব প্রথম এমন আয়োজনে ভালো লাগছে। বাংলাদেশের সাধারণ মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদেরকে এভাবে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে যাবে।

 

এর আগে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনারারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দিসহ অন্যান্য অতিথিবৃন্দকে দেববাড়ী পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

পরে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনারারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি লালমনিরহাট জেলা শহরের গোশালা বাজার পূজামন্ডপ, কাচারী বাড়ি পূজামন্ডব ও কালীবাড়ীর একই আঙ্গিনায় মসজিদ ও মন্দির অবস্থিত পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 

লালমনিরহাট জেলায় ৪৭৩ টি পূজা মণ্ডপে দূর্গোৎসব শুরু হয়েছে। নির্বিঘ্নে পূজার উৎসব করতে আইন শৃংখলা বাহিনীসহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone