শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

ওয়াপদা বাঁধের বেহাল দশা!

Exif_JPEG_420

লালমনিরহাটে রক্ষণাবেক্ষণ আর সংস্কারের অভাবে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়নের ধরলা নদীর ওয়াপদা বাঁধটি বেহাল দশায় পরিণত হয়েছে। যেকোনো সময় নদী ভাঙ্গনের কবলে প্লাবিত হতে পারে মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়নসহ শত শত বিঘা জমি। জরাজীর্ণ ওয়াপদা বাঁধের কারণে নদী ভাঙ্গন আতঙ্কে রাতের ঘুম কেড়েছে মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়নবাসীর।

 

স্থানীয়রা জানায়, ধরলা নদীর মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়নের ওয়াবদা বাঁধটি দীর্ঘদিন অবহেলিত থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। লালমনিরহাট সদর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়নের লোকজন প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে আসছি। ইতিমধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্লাবিত হতে পারে মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়ন এবং শত শত বিঘা জমি।

 

স্থানীয়রা আরও জানায়, লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের বুমকা (ছয়মাথা) এলাকায় ধরলা নদী ভাঙ্গনের আতঙ্কে আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সেই সাথে উক্ত এলাকায় ওয়াপদা বাঁধের বেহাল দশা। যেন দেখার কেউ নেই?

 

কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী গ্রামের এস এম হাসান আলী বলেন, ওয়াপদা বাঁধ দেখার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। ইতিপূর্বে বাঁধ ঠিক করেছিল এবং বর্তমানে ওয়াপদা বাঁধের বেহাল দশা, আমরা আতঙ্কে আছি।

 

পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট কর্তৃক ক্ষতিগ্রস্ত ওয়াপদা বাঁধগুলো সংস্কারের দাবি উঠেছে।

 

প্রসঙ্গত, ধরলা নদী ভাঙ্গন রোধে মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়নবাসীর সার্বিক নিরাপত্তার স্বার্থে ধরলা নদীর ওয়াপদা বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone