শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

রহিমা বেগম-এঁর ইন্তেকাল

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের পূর্ব আমবাড়ি গ্রামের মরহুম নুরুজ্জামান আহম্মেদ (খোকা ম্যানেজার)-এঁর সহধর্মিণী রহিমা বেগম (৯২) বার্ধক্য জনিত কারণে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামের মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

আগামীকাল রোজ বুধবার (২০ সেপ্টেম্বর) মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রসঙ্গত, মরহুমা রহিমা বেগম সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির-এঁর নানী।

 

মরহুমা রহিমা বেগম-এঁর মৃত্যুতে সাপ্তাহিক আলোর মনি পত্রিকাসহ লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিক, উত্তরবঙ্গ প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone