শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান

সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুসের দাফন সম্পন্ন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে সময়ের কণ্ঠস্বর, দৈনিক নওরোজ ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ইউনুস আলী (৪৮) নিহত হয়েছেন।

 

আমৃত্যু ইউনুস আলী লালমনিরহাট রিপোটার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে লালমনিরহাটের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে এসেছিলেন।

 

পরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিজ বাড়ি ফেরার সময় আনুমানিক রাত ৯টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যুর হয়। দেহ বিকৃত হয়ে যায়। ঘাতক ঢাকা মেট্টো-ট ২০-০১২০ ঘটনাস্থলে আছে। চালক ও সহকারি পালিয়ে গেছেন।

 

খবর পেয়ে লালমনিরহাটের সর্বস্তরের সাংবাদিকরা বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে সব রকম যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেন।

 

পরে আদিতমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে আদিতমারী থানায় পুলিশের নিকট হস্তান্তর করেন।

 

এর পরে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর সারওয়ার, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক সরেজমিনে এসে নিহত সাংবাদিকের পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক সাহায্য করার কথা বলেন। সেই সাথে ওই ঘাতক ট্রাক চালককে আটকের আশ্বাস প্রদান করলে সড়ক অবরোধ প্রত্যাহার হয়।

 

সাংবাদিক ইউনুস আলীর অকাল মৃত্যুতে লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিক, উত্তরবঙ্গ প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

রোববার (১৭ সেপ্টেম্বর) পোষ্টমর্ডেমের পর নিহত ইউনুস আলী’র মরদেহ পরিবারের নিকট হস্তান্তর হয়।

 

নিহত ইউনুস আলীর স্ত্রী, ২পুত্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

 

বাদ আছর লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ বাসভবনে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone