শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

আমাকে খুঁজে পাবে না

:: জাকি ফারুকী ::
একদিন বলতে চাইলেও হয়তো আর
আমাকে খুজে পাবে না।
কোথায় যাবে কতদুরে
তোমাকে খুঁজে ফিরবো, বাগানে
সেখানে নেই।
তবে রেল স্টেশনে-
সেখানে নেই।
তবে তিস্তার বালুচড়ে-
সেখানে নেই।
তবে কোথায়
ওহ্ কোথায় তবে তুমি।

 

কাগজ কুড়ানো সব পাগলীদের
চুল দুহাতে সরিয়ে দেখবো
তোমাকে খুঁজে পাই যদি।

 

অনেক দুর চলে যাবে কোথায়?
তোমার ডানায় শক্তি নেই
বোধগম্য কোন কারন ছাড়াই
তুমি উড্ডয়ন রহিত কোন
দুর্বল ঈগল ছানা
তবু তুমি যেতে পারো উড়ে
আকাশের প্রান্তরে

 

হতে পারে, তখন আকাশের তারা
ভুলে যাবে
তোমাকে আমাকে ঘিরে
খুব ভালোবেসেছিলো যারা,
বেঁচে থাকার অনন্ত প্রেমের দিন ঘিরে,
এই শহরে।

 

৬/৮/২২

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone