শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাটের গোশালা বাজারস্থ মাদ্রাসা প্রাঙ্গণে নিউকলোনী হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার আয়োজনে এ সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

নিউকলোনী হাফিজিয়া ফোরকানীয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে নিউকলোনী হাফিজিয়া ফোরকানীয়া মাদ্রাসার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ নেছার উদ্দিন-এঁর আহবানে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মোঃ আসাদুল্লাহ, মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী, আলহাজ্ব আব্দুল হামিদ খন্দকার, সেক্রেটারী মোকছেদুর রহমান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন প্রমুখ। এ সময় নিউকলোনী হাফিজিয়া ফোরকানীয়া মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নিউকলোনী হাফিজিয়া ফোরকানীয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু তার বক্তব্যে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মান আরও তরান্বিত, সমৃদ্ধ করার আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone