শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবীতে- বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবীতে- বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

লালমনিরহাটে ১ দফা সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবীতে- বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাটের পূর্ব সাপটানা (নয়ারহাট) চত্ত্বরে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এ পদযাত্রায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মজমুল হক প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপি’র সভাপতি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এরপরে পদযাত্রা মিছিল লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে মিশন মোড় চত্ত্বর দিয়ে লালমনিরহাট সরকারি কলেজ পয়েন্টে গিয়ে শেষ হয়।

 

এ পদযাত্রা মিছিলে বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone