শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়” স্লোগান নিয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

সোমবার (১৭ জুলাই) সকাল ১০টা ৩০মিনিটে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

 

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি হিমাংশু সরকার-এঁর সভাপতিত্বে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার, দীপক চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাহির করে একই স্থানে এসে তা শেষ হয়।

 

উক্ত শোভাযাত্রাটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি হিমাংশু সরকার, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকারসহ বিভিন্ন জুয়েলারি ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone