শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে বাংলাদেশের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাটের হারাটি ইউনিয়নের লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে হারাটি ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

হারাটি ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মঞ্জু-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন প্রমুখ বক্তব্য রাখেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ মাহফুজার রহমান কাজী। এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য রুহুল আমিন দুদু, লালমনিরহাট জেলা প্রাক্তন সৈনিক পার্টির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট রেলওয়ে শ্রমিক পার্টির সদস্য সচিব আনছার আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরীসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone