শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পাউবো’র সাইনবোর্ডে ভুল বানানের ছড়াছড়ি

পাউবো’র সাইনবোর্ডে ভুল বানানের ছড়াছড়ি

লালমনিরহাটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, লালমনিরহাট এর সাইনবোর্ডে ভুল বানানের ছড়াছড়ি লক্ষ করা গেছে।

 

এগুলো দেখে শিশু-কিশোরেরা ভুল বানান শিখছে বলে জানিয়েছেন অনেকেই। অনেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

 

এসব সাইনবোর্ড দেখে শিশুরা ভুল বানান শিখছে। সাইনবোর্ডের বানানের প্রতি যত্নশীল হলে ভবিষ্যতে সুফল পাওয়া যাবে বলে মনে করেন সচেতন মহল।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, লালমনিরহাট এর সাইনবোর্ডে ভুল বানান দেখা গেছে। উক্ত সাইনবোর্ডে “কোদালখাতা” এর পরে কমা চিহ্ন ব্যবহার করা হয়নি। এ ছাড়া “মোগলহাট” এর স্থলে “মোঘলহাট” এলাকার নাম ভুল বানানে লেখা হয়েছে।

 

এমন সাইনবোর্ডটি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা এলাকায় “সাকোয়া খাল” এর সামনে ঝোলানো আছে।

 

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাট এর নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার এর মুঠোফোনে জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone