শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
পাটগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাটগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ২নং পাটগ্রাম ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ জুন) বিকাল ৪টায় ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের বাসভবনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সালাউজ্জামান সাজু-এঁর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ আব্দুর রশিদ বুলেটের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব সফিকার রহমান, আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল। আমন্ত্রিত অতিথি ছিলেন পাটগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোকলেছুর রহমান মোকছেদ, সদস্য সচিব আব্দুল কাদের। উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একরামুল হক কিরণ। প্রধান বক্তা ছিলেন আরশ বসুনিয়া। এ সময় পাটগ্রাম ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

পরে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি সালাউজ্জামান সাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বুলেট, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াজেদ আলী, যুগ্ম সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম মানিক নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone