শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
বিএডিসি’র নবনির্মিত রিজিয়ন অফিস কাম ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বিএডিসি’র নবনির্মিত রিজিয়ন অফিস কাম ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “সেচ, বীজ, সার ও যত্ন চার মিলে হয় রত্ন”, “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিএডিসি’র নবনির্মিত রিজিয়ন অফিস কাম ট্রেনিং সেন্টার লালমনিরহাট-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ জুন) সকাল ১১টায় লালমনিরহাটের মহেন্দ্রনগরস্থ বিএডিসি’র রিজিয়ন অফিস কাম ট্রেনিং সেন্টারে বিএডিসি’র অফিস ভবন এবং অবকাঠামোসমূহ সংস্কার, আধুনিকীকরণ ও নির্মাণ প্রকল্প, বিএডিসি, ঢাকা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ নবনির্মিত বিএডিসি’র রিজিয়ন অফিস কাম ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

শুভ উদ্বোধন করেন বিএডিসি ঢাকার সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) প্রকৌশলী সুলতান আহমেদ। এ সময় বিএডিসি ঢাকার প্রকল্প পরিচালক (আরএমসিআইপি) প্রকৌশলী এ, কে, এম, জাহাঙ্গীর আলম সরকার, বিএডিসি রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহীদুল আলম, বিএডিসি লালমনিরহাট রিজিয়নের নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ আলতাফ, মহেন্দ্রনগর বাফার গুদামের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এ তাহের, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষুধী চারা রোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone