শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
যুবলীগের উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কর্তন!

যুবলীগের উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কর্তন!

Exif_JPEG_420

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারীতে লালমনিরহাট জেলা যুবলীগের উদ্যোগে বেলাল হোসেন (৬৫) নামের এক দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছে লালমনিরহাট জেলা যুবলীগের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১টায় লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু এর নেতৃত্বে যুবলীগের অর্ধশত নেতাকর্মী দরিদ্র কৃষকের ধান কেটে দেন।

 

দরিদ্র কৃষক বেলাল হোসেন যুবলীগের এমন সমাজসেবামূলক কর্মকান্ডে অত্যন্ত খুশি হয়েছেন।

 

তিনি বলেন, শ্রমিকের অভাবে ধান কাটা নিয়ে বেশ বিপাকে ছিলাম। এমতাবস্থায় লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির এর নেতৃত্বে যুবলীগের ৫০জন নেতাকর্মীসহ আমার ৩০শতাংশ ক্ষেতের ধান কেটে দিলো।

 

লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় আমরা এমন উদ্যোগ নিয়েছি। জানতে পারি ওই কৃষক শ্রমিক সংকটে তার জমির পাকা ধান কাটতে পারছিলোনা। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে আজ দুপুরে ওই কৃষকের ৩০শতাংশ জমির ধান কেটে দেই।

 

লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু বলেন, বেলাল হোসেন একজন হতদরিদ্র কৃষক তাই আমরা তার পাশে দাঁড়িয়েছি। এমন কোন কৃষক যদি শ্রমিক সংকটে ধান কাটতে না পারেন তাহলে আমাদের জানালে আমরা ধান কেটে দেব।

 

ধান কাটায় অংশ গ্রহণ করেন লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ ইসলামসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

যুবলীগের এমন কর্মকান্ডে খুশি হয়েছেন স্থানীয় কৃষক সমাজ। তারা বলেন, কৃষকের বিপদে-আপদে যুবলীগের নেতাকর্মীরা পাশে দাঁড়ায়। যা বিপদের সময় কৃষদের মনে সাহস যোগায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone