শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
জনপ্রিয় হয়ে উঠেছে নেপিয়ার জাতের ঘাস চাষ!

জনপ্রিয় হয়ে উঠেছে নেপিয়ার জাতের ঘাস চাষ!

Exif_JPEG_420

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লালমনিরহাটে নেপিয়ার জাতের ঘাসের ভাল ফলন হয়েছে। ফলে নেপিয়ার ঘাস চাষ জনপ্রিয় হয়ে উঠেছে লালমনিরহাটে। ফলে ঘাস চাষ লালমনিরহাটে দিন পর দিন বৃদ্ধি পাচ্ছে।

 

জানা যায়, নেপিয়ার জাতের ঘাস চাষ লালমনিরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিভিন্ন গ্রামে গরু মোটাতাজাকরণের জন্য নেপিয়ার ঘাস চাষ হচ্ছে। এই ঘাস গবাদি পশুকে খাওয়ানো হয়।

 

ফলে গরু মোটাতাজা হয় এবং গাভী গরুর প্রচুর দুধ হয়। বর্তমানে এই ঘাস পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষক। ফলে এক মুহূর্ত বসার সময় নেই কৃষকের হাতে। কাটা ঘাস গবাদি পশুকে খাওয়ানো হয়।

 

জমিতে ঘাস বীজ রোপণের পর এই ঘাস বড় হলে কাটা হয় এবং কিছু দিন পর এমনি থেকে আবার ঘাস গজায়। সার ও পানি সেচ দিলে ঘাস তাড়াতাড়ি বড় হয়। লাভজনক বলে কৃষকরা নেপিয়ার ঘাস চাষে ঝুঁকে পড়েছে। এক বার কাটার পর আবার এক থেকে দেড় মাস পর ঘাস কাটা যায়। ঘাস চাষীরা নিজেদের গবাদি পশুকে এ ঘাস খাওয়ান। লালমনিরহাটে অনেক গরুর খামার গড়ে উঠেছে। নেপিয়ার ঘাস চাষের ফলে খামার মালিকরা উপকৃত হচ্ছে।

 

মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের হযরত আলী ও ভাটিবাড়ী গ্রামের ইয়াছিন আলী জানান, নেপিয়ার জাতের ঘাস আমিও চাষ করেছি। এটা লাভজনক ফসল। এতে করে বাড়তি খাদ্যের চাহিদা কমেছে। গরু-ছাগল পালনের জন্য এ ঘাস উপকারী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone