শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
দিন দিন বৃদ্ধি পাচ্ছে লেবুর চাষ!

দিন দিন বৃদ্ধি পাচ্ছে লেবুর চাষ!

Exif_JPEG_420

লালমনিরহাটে লেবু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। লেবুর চাষ লাভজনক হওয়ার কারণে লালমনিরহাট জেলায় দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এখানকার কৃষকরা বাড়তি আয়ের জন্য নানা জাতের শাক-সবজির পাশাপাশি পতিত জমিতে চাষ করছেন বিভিন্ন জাতের লেবু। এতে করে বেশ লাভবানও হচ্ছেন কৃষকরা।

 

জানা যায়, এ জেলার আবহাওয়া ও মাটি লেবু চাষের উপযোগী হওয়ার কারণে ও রোগ-বালাই আশংকাজনক ভাবে কম হওয়ায় চাষিরা দাম ভালো পেয়ে থাকেন। স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় নগদ টাকায় বিক্রি করতে পেরে একজনের দেখে প্রতিবেশি চাষিরা লেবু চাষের দিকে আগ্রহ বাড়াচ্ছেন।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এবারও লালমনিরহাট জেলায় নানা জাতের লেবু চাষ হয়েছে। চাষিদের নিবিড় পরিচর্যার কারণে লেবুর প্রতিটি গাছের থোকায় থোকায় লেবু ধরেছে। লেবুর দাম বেশি এবং ঝামেলামুক্ত ফসল হওয়ায় চাষিরা দিন দিন লেবু চাষে আগ্রহী হচ্ছেন। ইতিমধ্যে হাট-বাজারে নতুন বছরের লেবু বিক্রয় শুরু হয়েছে।

 

লেবু চাষী মোঃ আব্দুল হামিদ মিঞাঁ ও মোঃ হযরত আলী বলেন, গাছে গাছে এবার প্রচুর লেবু এসেছে। যা বিক্রয় শুরু করেছি। বর্তমানে লেবুর ব্যাপক চাহিদা।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার বলেন, এ জেলার উচুঁ জমিতে শাক-সবজির পাশাপাশি বিভিন্ন বাগান বাড়িতে লেবু চাষ করছে স্থানীয় কৃষকরা। এ মৌসুমের আবহাওয়া লেবু চাষের উপযোগী হওয়ার কারণে ফলন ভালো হয়েছে। আমরা ইতিপূর্বে লেবু চাষিদের সকল ধরণের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone