শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৫০বছর সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৫০বছর সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “এসো স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে…” প্রতিপাদ্যকে সামনে রেখে গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৫০বছর সুবর্ণ জয়ন্তী উৎসব ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫মিনিটে লালমনিরহাটের খোর্দ্দ সাপটানাস্থ গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটির আয়োজনে এ সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়।

 

গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজিবুর রহমান-এঁর সভাপতিত্বে গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমী, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাড. আশরাফ হোসেন বাদল, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ আবুল হোসেন সরকার, লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রাশেদুল হাসান রাশেদ। বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটির আহবায়ক অ্যাড. মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এ সময় গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ সকল শিক্ষক-শিক্ষিকা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উৎসবে রেজিষ্ট্রেশন করে প্রত্যেকেই পরিচয় পত্র, ক্যাপ, গ্যাঞ্জি সংগ্রহ করেন।

 

সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে সকলে বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশগ্রহণ করে র‍্যালীটি লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থী ও মেসার্স জোনাব আলী ফার্টিলাইজার সপের প্রোঃ এস এম মঞ্জুরুল ইসলাম শুভেচ্ছা ও স্মৃতি চারণ বক্তব্যে বলেন, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অধ্যায়ণরত শিক্ষার্থী যারা এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাবে তাদের প্রত্যেককে ১০হাজার ও সাধারণ জিপিএ-৫ পাবে তাদের প্রত্যেককে ৫হাজার করে টাকা প্রদান করা হবে মর্মে প্রতিশ্রুতি দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone