শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
বাল্যবিয়ে দিতে গিয়ে কনের বাবা-খালু শ্রীঘরে

বাল্যবিয়ে দিতে গিয়ে কনের বাবা-খালু শ্রীঘরে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর গার্লস স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে দিতে গিয়ে পাটগ্রাম থানা পুলিশের হাতে আটক হয়েছে কনের বাবা বাবুল হোসেন ও খালু আব্দার রহমান।

 

আজ সোমবার ভোরে পাটগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বাল্যবিয়ের দায়ে তাদের ৬মাস করে কারাদণ্ড প্রদান করেন।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত বলেন, ওই এলাকায় একটি বাল্যবিয়ে হচ্ছে-এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আমি একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হই। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও কনের বাবা বাবুল হোসেন ও খালু আব্দার রহমানকে আটক করা হয়।

 

খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানও বিয়ে বাড়িতে হাজির হন। পরে তাদের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মশিউর রহমান বাল্যবিয়ের দায়ে কনের বাবা ও খালুকে ৬মাসে করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের আজ সোমবার দুপুরে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone