শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
গণসংহতি আন্দোলনের আহবায়ক আবু তালেব আজাদ লিমটনের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

গণসংহতি আন্দোলনের আহবায়ক আবু তালেব আজাদ লিমটনের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলার সংগ্রামী আহবায়ক আবু তালেব আজাদ লিমটনের মৃত্যুতে স্মরণসভা ও “গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা, বঞ্চিতের শিক্ষাধিকার এবং একজন সমাজ পরিবর্তনকামীর আকাঙ্ক্ষা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় লালমনিরহাটের সোনালী পার্কস্থ মীর লাইব্রেরি হলরুমে গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলার আয়োজনে এ স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভা সমন্বয়ক ছিলেন দীপক রায়। আলোচক ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি লালমনিরহাট জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু, সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়, কবি ও সাংবাদিক আবদুর রব সুজন, মরহুম আবু তালেব আজাদ লিমটন-এঁর সহধর্মিণী মনোয়ারা খাতুন সেলিনা, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন শামীম আহমেদ, সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের সভাপতি বিশিষ্টজন রুহুল আমিন সরকার। বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরিয়ান জাকির হোসেন, কবি কাব্য রাসেল, সহকারী অধ্যাপক সাদিক ইসলাম, গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য নয়ন কুমার রায়, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত, সাংবাদিক হেলাল হোসেন কবির, মুনীম হোসেন প্রতীক, জাসদ আদিতমারী উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল হক, কবি দেলোয়ার হোসেন রংপুরী, কবি ও সাহিত্যিক ডা. জাকিউল ইসলাম ফারুকী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ প্রমুখ। এ সময় ওস্তাদ তাজুল চৌধুরী, প্রদীপ রায়, সিরাজুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে আবু তালেব আজাদ লিমটন-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone