শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
সাংবাদিক ও সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর শুভ জন্মদিন

সাংবাদিক ও সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর শুভ জন্মদিন

কবি ও সাংবাদিক এবং সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর শুভ জন্মদিন আগামী রোববার ১ জানুয়ারি। সুখ-দুঃখ, হাসি-কান্না, জীবনের ভালোলাগা আর সকলের নিরন্তন ভালোবাসা দিয়ে আগামী রোববার পদার্পণ করবেন আরেকটি নতুন বছরে শুভ জন্মদিন। প্রতিটি দিন কাটুক ফুলের শুভাষে। প্রতিষ্ঠিত হোক কর্মময় জীবন।

 

লালমনিরহাট জেলার একজন দক্ষ সাংবাদিক ও সম্পাদক হিসেবে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সাহসী পথ চলা অব্যাহত থাকবে। তিনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে। মানুষের ভালোবাসা, সম্মান আর শ্রদ্বাবোধই তাঁর এ চলার পথ আরও প্রসারিত হবে।

 

এদিকে তাঁর জম্মদিন উপলক্ষে লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং বন্ধুমহলসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

কবি ও সাংবাদিক এবং সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ জানান, আগামী রোববার আমার জন্মদিন উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানাই। সবার দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

 

জানা যায়, মোঃ মাসুদ রানা রাশেদ লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলাধীন ফুলগাছ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু করেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি, আদিতমারী ডিগ্রী কলেজ থেকে বিএ/বিএসএস পাশ করেন। কলেজে ছাত্র থাকাকালীন সময় থেকেই সাংবাদিকতা শুরু করেন। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘদিন লেখালেখি করেন। বর্তমানে তিনি সাপ্তাহিক আলোর মনি ও দৈনিক এবং অনলাইন পত্রিকায় কর্মরত আছেন। এছাড়াও তিনি লালমনিরহাট প্রেসক্লাবের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে বিভিন্ন সাংবাদিকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

 

কবি ও সাংবাদিক এবং সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর পিতা- মোঃ হযরত আলী, মাতা- মোছাঃ রেহেনা বেগম মিনা, স্ত্রী- মোছাঃ আইরীন বেগম ও একমাত্র পুত্র সন্তান মোঃ আল মুবীন আহম্মেদ আদর।

 

উল্লেখ্য যে, মোঃ মাসুদ রানা রাশেদ ১৯৮৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone