শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ

পাটের দাম কমেছে!

লালমনিরহাটে পাটের সরবরাহ বেড়েছে। সে সঙ্গে কয়েক দিনের ব্যবধানে মণ প্রতি ৩শত টাকা পর্যন্ত দর কমে গেছে। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

 

চলতি বছরের আগস্টের শেষ দিকে কৃষক ক্ষেত থেকে পাট কেটে জাগ দিতে শুরু করেন। জাগ দেয়া পাট পরিচর্যা শেষে সেপ্টেম্বরের শুরুতেই হাটে তোলেন তারা। পাট প্রথম দিকে মণ প্রতি ২হাজার ৮শত ৫০টাকায় বিক্রি হয়েছে। তবে গত কয়েক দিন থেকে লালমনিরহাটে মণ প্রতি ৩শত টাকা কমে গেছে। দফায় দফায় কৃষি উপকরণের বাড়তি দর আর তীব্র খরায় পাট উৎপাদনে খরচ বেড়েছে। এ অবস্থায় পাটের দাম কমে যাওয়ার জন্য ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন চাষিরা।

 

এ বিষয়ে চাষিরা বলেন, উৎপাদনে খরচ বেশি হচ্ছে। কিন্তু বিক্রি করতে এসে দেখি আমাদের লাভ হচ্ছে না। প্রতি মণ পাট ২হাজার ৫শত ৫০টাকায় বিক্রি হচ্ছে। এতে আমাদের লোকসানই হচ্ছে। ব্যবসায়ীরা কারসাজি করে দাম কমিয়ে দিয়েছেন।

 

এদিকে চাষিদের অভিযোগ, হাটে ইজারাদার কোনো সেবা না দিলেও মণ প্রতি অতিরিক্ত খাজনা আদায় করছেন।

 

এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, পুরাতন বছরের পাট হাট-বাজারে উঠায় পাটের দাম কমেছে।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম খন্দকার বলেন, এ বছর অনেক জমিতে পাট চাষ হয়েছে। এরমধ্যে তোষা পাট, মেস্তা পাট, দেশি পাট, কেনাপ পাট উৎপাদন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone