শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
আশরাফ আলী–ভাষাসৈনিক, সাংস্কৃতিক সংগঠক এবং শিক্ষানুরাগী

আশরাফ আলী–ভাষাসৈনিক, সাংস্কৃতিক সংগঠক এবং শিক্ষানুরাগী

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ভাষাসৈনিক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আশরাফ আলীর জন্ম ১৯১৮ সালের ২০ অক্টোবর বর্তমান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাধীন কালীগঞ্জ ইউনিয়নের কুমেদপুর গ্রামে। তার পিতার নাম ওমর আলী মুন্সী এবং মাতার নাম আকলিমা খাতুন। তিনি রেল বিভাগে চাকুরী নিয়ে ১৯৪০ সালের দিকে লালমনিরহাটে চলে আসেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ২২ ফেব্রুয়ারী রেল অঙ্গনে বাঙালীদের নিয়ে মিছিল বের করেন এবং নিজে মিছিলের নেতৃত্ব দেন। ভাষা আন্দোলনে স্থানীয়ভাবে জড়িত ছাত্রনেতাদের তিনি নিজের বেতনের অর্থ দিয়ে সহযোগিতা করতেন বলেও জানা যায়। শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি পাকিস্থান আমলে দু’বার কারাবরণ করেন। রাজনৈতিকভাবে তিনি কমিউনিস্ট পার্টি ও ভাসানী ন্যাপের সাথে যুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone