শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠিত

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র লালমনিরহাটের সৌজন্যে নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে এ হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ প্রদীপ কুমার রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। বক্তব্য রাখেন নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বর্মণ, লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) উম্মে সালমা রুমা প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, লালমনিরহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন কাজীসহ নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone