শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত ‎লালমনিরহাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাথর বোঝাই ট্রাক কাস্টমস নির্ধারিত এলাকার বাহিরে; নিরাপত্তা নিয়ে উদ্বেগ কৃষকেরা আগাম জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা ‎বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও বিশেষ সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বিজিবি ও সীমান্ত ব্যাংকের যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত
বাড়ি থেকে ডেকে এনে কালীগঞ্জ থানায় ছাত্রলীগ কর্মীকে নির্যাতন; ওসির প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন

বাড়ি থেকে ডেকে এনে কালীগঞ্জ থানায় ছাত্রলীগ কর্মীকে নির্যাতন; ওসির প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন

থানায় ডেকে এনে মিজানুর রহমান নামে এক ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুলের বিরুদ্ধে। এ ঘটনায় ওসি’র বিচার না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই ছাত্রলীগ কর্মী। একই সঙ্গে ওসি মাদক সেবন করে কি না এ জন্য ডোপ টেস্টের দাবী করেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ মাহবুব মেলভিন।

 

শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় এক সংবাদ সম্মেলন এমন বক্তব্য দেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ মাহবুব মেলভিন ও নির্যাতনের শিকার মিজানুর রহমান।

 

সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ মাহবুব মেলভিন বলেন, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি নেই। তাই আমি জাতীয় শোক দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করি। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিজানুর রহমানসহ শত শত ছাত্রলীগের নেতাকর্মী। এতে কতিপয় নেতা ক্ষিপ্ত হয়ে হয়তো বা ওসি গোলাম রসুলকে দিয়ে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমানকে বাড়ি থেকে ডেকে এনে থানায় আটকিয়ে রেখে নির্যাতন করেন। তাকে মাদক মামলায় ফাঁসানোর হুমকিও দেয় ওসি।

 

সংবাদ সম্মেলনে সাজিদ মাহবুব মেলভিন আরও বলেন, কালীগঞ্জে মাদকের ভয়াবহতা দেখা যাচ্ছে। ওসি নিজেই মাদক সেবন করেন কি না এজন্য তার ডোপ টেস্ট করা প্রয়োজন।

 

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান বলেন, আমাকে বাড়ি থেকে ডেকে এনে থানায় আটকিয়ে রেখে নিযার্তন করেছেন ওসি। ছাত্রলীগ করা নাকি আমার পাছার ভেতরে ঢুকে দিবে।

 

সংবাদ সম্মেলনে ওই ছাত্রলীগ কর্মী বলেন, যদি আমার নির্যাতনের জন্য ওসি গোলাম রসুলের বিচার না হয়। তাহলে বলবো ছাত্রলীগ করা কি আমার অপরাধ? আমি ঘোষণা দিচ্ছি যদি ওসি’র বিচার না হয় আমি আত্মহত্যা করব। আমার মৃত্যুর জন্য ছাত্রলীগ দায়ী থাকবে।

 

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ এ ঘটনার বিষয়ে বলেন, ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে কেন্দ্রীয় ও জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone