শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন শিবেরকুটি গ্রামের মমিন উদ্দিন-এঁর ইন্তেকাল ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৮৪হাজার ৯শত টাকার ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটর সাইকেল এবং গাঁজা জব্দ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত অবৈধভাবে সার বিক্রির দায়ে ২জনকে জরিমানা ও সার জব্দ
স্বাস্থ্য কর্মীকে মারধরের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

স্বাস্থ্য কর্মীকে মারধরের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের একটি সরকারি কমিউনিটি ক্লিনিকের এক নারী স্বাস্থ্যকর্মীকে উত্ত্যক্ত ও মারধর করার অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

আসামীর নাম মোঃ আবুল কালাম আজাদ। তিনি মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা ও লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক। মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ৩-৪জনকে আসামী করা হয়েছে।

 

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে প্রায়ই রাস্তা-ঘাটে উত্ত্যক্ত করতেন মোঃ আবুল কালাম আজাদ। বিষয়টি তিনি ক্লিনিকের কর্তৃপক্ষকে জানান। ক্লিনিকের কর্তৃপক্ষ মোঃ আবুল কালাম আজাদকে এ বিষয়ে সতর্ক করে। এতে ক্ষুব্ধ হয়ে মোঃ আবুল কালাম আজাদ তার ৩-৪জন সহযোগীকে নিয়ে ওই নারী স্বাস্থ্যকর্মীকে নানা ভয়ভীতি দেখান।

 

শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ওই কমিউনিটি ক্লিনিকে গিয়ে মোঃ আবুল কালাম আজাদ ওই স্বাস্থ্যকর্মীকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর হাতের রড দিয়ে তাঁকে আঘাত করেন। এতে ওই নারী ডান চোয়াল ও কানে ব্যথা পান। এ সময় সেখানে উপস্থিত লোকজন আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীকে রক্ষায় এগিয়ে এলে মোঃ আবুল কালাম আজাদ সেখান থেকে চলে যান। বর্তমানে ওই নারী লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দীপংকর রায় বলেন, তিনি এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি দুঃখজনক। তাঁরা খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone