শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
বুড়িমারী দিয়ে আবারও যাত্রীদের পারাপার শুরু হয়েছে

বুড়িমারী দিয়ে আবারও যাত্রীদের পারাপার শুরু হয়েছে

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে প্রায় ২বছর পর ভিসাধারী যাত্রীদের পারাপার শুরু হয়েছে।

 

বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৩০মিনিট থেকে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর পর্যন্ত বাংলাদেশ ও ভারত এর ৪০জন পাসপোর্টধারী যাত্রী বুড়িমারী স্থলবন্দরের চেক পোস্ট ব্যবহার করেছেন।

 

বুড়িমারী স্থল বন্দরের অভিবাসন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, পুলিশের অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে সম্মত হয়েছে দু’দেশ। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দু’দেশের যাত্রী যাতায়াত করতে পারবেন।

 

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে প্রায় ২বছর ভ্রমণ ভিসাধারীদের এ পুলিশ অভিবাসন চৌকি দিয়ে যাতায়াত বন্ধ ছিল। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ কষ্টকর ছিল। বুধবার দুপুর ১২টার দিকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের অভিবাসন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমীর শামাং ভিসাধারীরা যাতায়াত করতে পারবেন বলে জানান। এরপর বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন পুলিশের সম্মতিতে যাত্রী পারাপার শুরু হয়।

 

বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন চৌকি খুলে দেওয়ার খবর পেয়ে স্বস্তি মিলেছে ভ্রমণ পিপাসুদের ও ভারতে চিকিৎসা নেওয়া রোগীদের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone