শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
একই দিনে ৫জন ছাত্রকে কোভিড-১৯ এর ২টি করে ডোজ প্রদান

একই দিনে ৫জন ছাত্রকে কোভিড-১৯ এর ২টি করে ডোজ প্রদান

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ নানা অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে। ঠিক এরই ধারাবাহিকতায় এবারও ঘটলো ৫জন শিক্ষার্থীকে নিয়ে এলাহী কান্ড। লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী এলাকার ৫জন মাদ্রাসার ছাত্রকে একই দিনে ২টি করে কোভিড-১৯ এর টিকা প্রদানের অভিযোগ উঠেছে।

 

জানা যায়, শনিবার (১৫ জানুয়ারি) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে চর কুলাঘাট দাখিল মাদ্রাসা এবং চরখাটামারী নুরানী তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসার খোরশেদ আলম, লিমন মিয়া, আতিকুর রহমান ইমতিয়াজ আহম্মেদ ও মমিনুল ইসলামসহ ৫জন শিক্ষার্থীকে ১টি করে ২টি হাতে ২টি করোনার টিকা দেয়া হয়। টিকা নিয়ে বাড়িতে আসতে না আসতেই সন্ধ্যার পরে ওই শিক্ষার্থীরা অসুস্থ্যতা বোধ করলে মুঠোফোনে সিভিল সার্জনের সাথে কথা বলে, তার পরামর্শে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের জরুরী বিভাগে থাকা দায়িত্বরত চিকিৎসক তাদের চিকিৎসা দেন।

 

ওই ৫জন শিক্ষার্থীদের মধ্যে ৩জন চরখাটামারী নুরানী তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসায় এবং ২জন চরকুলাঘাট দাখিল মাদ্রাসায় লেখাপড়া করেন।

 

শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মেদ এর বাবা রজব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলের শারিরিক অবস্থা ঝুঁকিপূর্ণ মনে হলে প্রতিবেশি ভাই হাসান আলী’র কাছে গেলে, সে সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়ের কাছে কল করে। সিভিল সার্জন হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে আমরা ৫জনকেই অটোযোগে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাই ভর্তি করানোর জন্য। লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে থাকা দায়িত্বরত ডাক্তার ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেন এবং বলেন ২টিকা একসাথে নিলেও কোন সমস্যা হবেনা। ওই শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে বিশ্রামের পরামর্শও দেন তিনি।

 

এ ঘটনা কিভাবে ঘটেছে জানতে চাইলে শিক্ষার্থী খোরশেদ আলম ও লিমন মিয়া বলেন, ১ হাতে টিকা নেওয়ার পরে একটু সামনে এসে জু্ব্বা গায়ে পরিধান করার সময় একজন নার্স এসে জিজ্ঞেস করলে একহাতে টিকা নিয়েছি বললেও উনি আরেক হাতে আরও ১টি টিকা দেন।

 

লালমনিরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল বাসেদ (সিনিয়র কনসালটেন্ট মেডিসিন) সাংবাদিকদের বলেন, এমন খবর আমার জানা নেই। এখন মাসিক সমন্বয় সভা নিয়ে ব্যস্ত আছি। আমাদের হাসপাতালে তত্ত্বাবধায়ক চলে আসবেন তাই।

 

লালমনিরহাট সদর হাসপাতালের সদ্য বিদায়ী তত্ত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এমনটা তো হওয়ার কথা নয়! যারা ভ্যাকসিন প্রয়োগ করে, তাদেরকে ট্রেইনিং করানো হয়েছে। এমন ভুলে সম্ভবত রোগীর তেমন ক্ষতি হবেনা। তবে যারা ভ্যাকসিন নিয়ে কাজ করছেন, তারা বিষয়টি ভালভাবে বলতে পারবেন।ভ্যাকসিনের সকল দায়িত্ব সিভিল সার্জনের হাতে।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় সাংবাদিকদের বলেন, মানুষ একটা টিকা নিতে পারছেন না ওরা কিভাবে ২ ডোজ একই দিনে একই সাথে পাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone