শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ২জন রোহিঙ্গা আটক

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপাল যাওয়ার চেষ্টাকালে ২জন রোহিঙ্গাকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।

 

আটক ওই ২জন রোহিঙ্গার নাম হলো- সেতুফা বেগম (১৮) ও আনস (২২)। তারা সর্ম্পকে মামাতো ভাই ও ফুপাত বোন।

 

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দহগ্রাম থেকে তাদের পাটগ্রাম থানা পুলিশ উদ্ধার করেন।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের জানান, আটক ওই দুই রোহিঙ্গা সেতুফা বেগম (১৮) ও আনস (২২) কক্সবাজারের টেকনাফ এলাকায় মুন্সিপাড়া ২২নং রোহিঙ্গা ক্যাম্পে মা-বাবা ও ভাই-বোনদের সাথে থাকেন। আনসের বড় ভাই নেপালে থাকেন। নেপাল যাওয়ার উদ্দেশ্যে গত ২দিন আগে কক্সবাজার হতে লালমনিরহাটের পাটগ্রামে আসে তারা। দালালের মাধ্যমে শনিবার রাতে দহগ্রাম দিয়ে ভারত সীমান্তে প্রবেশও করেন। ওই সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে মারপিট করে আবারও বাংলাদেশে ঢুকিয়ে দেয়। রোববার দুপুরে স্থানীয় লোকজন তাদের আটক করেন।

 

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone