শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

আলোর মনি রিপোর্ট: শনিবার (৭ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের স্বাক্ষর প্লাজার হলরুমে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সায়েদ এন্টারপ্রাইজের প্রোপাইটর সায়েদুজ্জামান সায়েদকে সভাপতি ও লালমনিরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের পুত্র মাহমুদুল হাসান সোহাগকে সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একরামুল কায়সারের রাবেয়া কন্সট্রাকশন সিএন্ডএফ লাইসেন্সটি সাইনিং অথরিটি এমপি পুত্র মাহমুদুল হাসান সোহাগ। এই নতুন কমিটির অগ্রযাত্রা ও ব্যবসা- বাণিজ্যেও গতিশীলতা আসবে। এ সময় সকল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের মালিকগণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

 

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান সায়েদ বলেন, সমিতির ৫৭সদস্যের মধ্যে ৫১জন কমিটি গঠনে উপস্থিত ছিলেন। কয়েক দিনের মধ্যে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 

এই কমিটির ২দিন আগে স্থানীয় মিডিয়া কর্মীর উপস্থিতিতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতকে যথাক্রমে সভাপতি ও সম্পাদক করে বুড়িমারী স্থলবন্দর এ্যাসোসিয়েশনের পৃথক একটি কমিটি ঘোষণা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone