শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩

কঠোর ভাবে পালিত হচ্ছে লকডাউন

আলোর মনি রিপোর্ট: করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে অত্যাধিক ঝুঁকি বিবেচনা (রেড জোন) করে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন।

 

লকডাউন বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগগুলো একযোগে মাঠে কাজ করছে।

 

লালমনিরহাট জেলা ও উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ৮দিনের লকডাউন আজ বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হওয়া বিধি-নিষেধ আগামী বুধবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে এবং লকডাউনের ৮দিন সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

জেলা ও উপজেলায় কোথাও কোথাও সীমিত পরিসরে দোকান-পাট খোলা থাকলেও প্রশাসনের উপস্থিতি দেখে সেগুলো বন্ধ হয়ে যায়।

 

অপরদিকে লালমনিরহাট জেলা শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা। নেই মানুষের উপস্থিতি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone