শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার পূর্বক প্রধান আসামি গ্রেফতার

অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার পূর্বক প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটে অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার পূর্বক প্রধান আসামিকে র‍্যাবের অভিযানে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে।

‎শুক্রবার (১২ জুন) রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

‎বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, বাদীর মেয়ে ভিকটিম লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। ভিকটিম বিদ্যালয়ে যাওয়া আসার পথে ধৃত আসামি মোঃ রাকিবুল ইসলাম (২২) বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন ও প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হলে ধৃত আসামি ভিকটিমকে অপহরণের হুমকি প্রদর্শন করে। যার ফলে ভিকটিম ঘটনাটি পরিবারকে জানায়। বাদী ধৃত আসামিকে উক্ত ঘটনা থেকে বিরত থাকার জন্য বলার ফলে ধৃত আসামি আরও ক্ষিপ্ত হয়ে গত ৬ মে সকাল ৮টায় ভিকটিম নিজ বাড়ি হতে বিদ্যালয়ে যাওয়ার পথে কালীগঞ্জ থানাধীন বৈরাতী মৌজাস্থ মিলন বাজারে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ধৃত আসামি ও তার সহযোগী ৩/৪জন অজ্ঞাতনামা আসামির সহায়তায় ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। বাদী তার মেয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে যোগাযোগ করে জানতে পারেন যে, ভিকটিম ধৃত আসামির বাড়ীতে আছে। বাদী তার মেয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য ধৃত আসামির বাড়ীতে গেলে ধৃত আসামি এবং তার সহযোগী আসামিরা বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বাদীকে ধৃত আসামির বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় আসামিগণের বিরুদ্ধে গত ৫ জুন ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ তৎসহ ৫০৬ পেনাল কোড ১৮৬০ মূলে একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬।

‎ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

‎সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং র‌্যাব-১০ সিপিসি-২ মুন্সীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টা ৩৫মিনিটে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন বেজগাঁও গ্রামের আব্দুর রবের ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অপহরণ মামলার প্রধান আসামি মোঃ রাকিবুল ইসলাম (২২)’কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। সে রংপুর জেলার গংগাচড়া থানার চরচিলাখাল এলাকার বাদশা মিয়ার ছেলে।

‎পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য যে, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone